ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
শাহরুখ ও সালমানরাও আসছেন বাংলাদেশে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 October, 2022, 12:03 PM

শাহরুখ ও সালমানরাও আসছেন বাংলাদেশে

শাহরুখ ও সালমানরাও আসছেন বাংলাদেশে

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে ব্যাপক জলঘোলা পরিবেশের সৃষ্টি হলেও অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে। ১৮ নভেম্বর বাংলাদেশে আসবেন তিনি। শুধু নোরা ফাতেহিই নয়, খুব শিগগিরই বাংলাদেশে আসতে পারেন বলিউড স্টার সালমান খান, শাহরুখ খান ও অমিতাভ বচ্চনসহ আরও অনেকে।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে নোরা ফাতেহির ঢাকা আসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষে আনার কলি বলেন, শুধু নোরা ফাতেহিই নয়। সামনে আরও অনেক বড় বড় বলিউড স্টার বাংলাদেশে আসতে যাচ্ছেন। এ তালিকায় সালমান খান, শাহরুখ খান ও অমিতাভ বচ্চনও রয়েছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। দেশের স্বার্থে আমরা সব আয়োজকরা এ মেগা ইভেন্টগুলো আয়োজনে একসঙ্গে কাজ করব।

যৌথ সংবাদ সম্মেলনে ওমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক স্বর্ণা বলেন, নোরা ফাতেহির বাংলাদেশ সফর নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তারও সমাধান হয়ে গেছে। তিনি নির্ধারিত সময়েই বাংলাদেশে আসবেন। আইনি নোটিশ নিয়েও আর কোনো জটিলতা নেই।

‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর নোরা ফাতেহির বাংলাদেশে আসার কথা রয়েছে। ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নাচবেন নোরা। এছাড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণও করবেন তিনি। ভিডিও বার্তায় নোরা ফাতেহি আয়োজকদের প্রশংসা করেন। সেই সঙ্গে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের সঙ্গে দেখা করার জন্যে আমি মুখিয়ে আছি।

এই মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’।

হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও নোরা সমান দক্ষ। তেলেগু, মালয়ালম এবং তামিল ছবিতেও তার সরব উপস্থিতি নজর কাড়ে। তবে কেবল বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status