ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহ সমাবেশ: রাতে ফুটপাতে ঘুমিয়েছেন বিএনপির কর্মীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 October, 2022, 1:37 PM

ময়মনসিংহ সমাবেশ: রাতে ফুটপাতে ঘুমিয়েছেন বিএনপির কর্মীরা

ময়মনসিংহ সমাবেশ: রাতে ফুটপাতে ঘুমিয়েছেন বিএনপির কর্মীরা

ময়মনসিংহে আজ বিএনপির সমাবেশ। এতে অংশ নিতে আসতে বাধা দেওয়া হতে পারে, এমনটা ভেবে বিএনপির ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার অনেক নেতা-কর্মী শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ময়মনসিংহের পলিটেকনিক মাঠে পৌঁছেছেন। তারা সারা রাত ধরে বিভিন্ন উপায়ে বাস, ট্রেন, অটো রিকশা ধরে ময়মনসিংহে পৌঁছেছেন। রাতে সমাবেশস্থলে পৌঁছার পর নেতা-কর্মীদের অনেকে মাঠে, ফুটপাতে মাদুর পেতে ঘুমিয়েছেন।

শনিবার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে থাকা মাসুদ নামে একজন কর্মী জানালেন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে এসেছেন তিনি। রাতে যমুনা এক্সেপ্রেস ট্রেনে করে তারা এসেছেন। ভোর সাড়ে চারটার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নেমে পায়ে হেঁটে এসেছেন সমাবেশস্থলে। বিএনপির অন্তত দেড় হাজার কর্মী এসেছেন যমুনা এক্সপ্রেস ট্রেনে।

নেত্রকোনার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন বিএনপির সহসভাপতি রহিছ উদ্দিন জানালেন, শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর থেকেই নেত্রকোনা–ময়মনসিংহ রুটে বাস বন্ধ হয়ে যায়। পরে রাত দেড়টার দিকে ২৫টি সিএনজিচালিত অটোকিশায় নিজের কর্মীদের সঙ্গে নিয়ে রওনা হন। ভোর তিনটায় এসে পৌঁছান সমাবেশস্থলে। বাড়ি থেকে পাটি নিয়ে এসেছিলেন তারা। রাতে সেই পাটি পেতেই কিছুক্ষণ ঘুমিয়েছেন। তারা জানান সমাবেশে আসার পথে নানা বাধার আশঙ্কা ছিল। যে কারণে তারা রাতের মধ্যে পৌঁছুতে পারেন এমন প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন।

ময়মনসিংহ নগরের বিভিন্ন জায়গায় সকাল সাড়ে আটটা থেকে বিএনপির খণ্ড খণ্ড মিছিল দেখা যায়। পাটগুদাম, চরপাড়া ও মাসকান্দা এলাকা থেকে মিছিলকারীরা সমাবেশস্থলের দিকে যাচ্ছিলেন। তাদের কয়েকজন জানান, রাতে তারা ফুটপাতে ঘুমিয়েছেন।

সকাল পৌনে নয়টায় পলিটেকনিক মাঠ ও আশপাশে বিএনপির হাজারো নেতা-কর্মীকে জড়ো হতে দেখা গেছে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status