ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
দুপুরে ঢাকা আসছেন ব্রুনাইয়ের সুলতান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 October, 2022, 11:15 AM

দুপুরে ঢাকা আসছেন ব্রুনাইয়ের সুলতান

দুপুরে ঢাকা আসছেন ব্রুনাইয়ের সুলতান

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ব্রুনাই দারুসসামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ প্রথমবারের মতো আজ শনিবার দুপুরে বাংলাদেশে আসছেন। তাকে বহনকারী ভিআইপি ফ্লাইটটি দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবাদ বাসসের।

ব্রুনাই সুলতানের এটিই প্রথম ঢাকা সফর। তিন দিনের রাষ্ট্রীয় সফরে তার সঙ্গী থাকবেন রাজ পরিবারের সদস্য, মন্ত্রী এবং সরকারি কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হবে সুলতানকে। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং গাছের চারা রোপন করবেন।

সুলতান শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। পরে বঙ্গভবনের গ্যালারি হলে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন তিনি। ৭টা ৩৫ মিনিটে দরবার হলে সুলতানের সম্মানে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি।

সফরের দ্বিতীয় দিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান। বৈঠক শেষে সোমবার (১৭ অক্টোবর) দেশে ফিরে যাবেন তিনি।

এই সফরে একটি চুক্তি ও ২টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় বাংলাদেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status