ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
মিরপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা, ৫ পুলিশবক্স ভাঙচুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 October, 2022, 3:35 PM

মিরপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা, ৫ পুলিশবক্স ভাঙচুর

মিরপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা, ৫ পুলিশবক্স ভাঙচুর

ঢাকার মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার চালকেরা হামলা চালিয়েছেন। এতে এক কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ বলছে, অভিযানে দুটি ব্যাটারিচালিত রিকশা আটক করার পর এ হামলা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকালে মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুলের সামনে একটি ব্যাটারিচালিত রিকশা আটকিয়ে রাখেন ট্রাফিক পুলিশ মিজানুর। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২৫-৩০ জন অটোরিকচালক একত্রিত হয়ে মিজানুরের ওপর হামলা চালান।

হামলাকারীরা ইট দিয়ে মিজানুরের মুখ থেঁতলে দিয়ে রিকশা নিয়ে পালিয়ে যান। একপর্যায়ে হামলাকারীরা মিরপুর ১০ নম্বর ট্রাফিক পুলিশবক্সে হামলা চালান।
 
পরে মিরপুর ১২ নম্বর, কালশী, পূরবী, সাগুফতা, মিরপুর ১ সহ কয়েকটি ট্রাফিক পুলিশবক্সে একজোট হয়ে হামলা চালান ব্যাটারিচালিত রিকশাচালকরা।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের এসি ইলিয়াস হোসেন বলেন, সকালে ব্যাটারিচালিত রিকশা আটকের পর চালকরা একজোট হয়ে ট্রাকিকবক্সে হামলা চালান। তারা ৫টি ট্রাফিক পুলিশবক্স ভাঙচুর করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status