ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
'আমার মেয়েটা ছোট, দয়া করে তাকে বাঁচতে দিন'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 October, 2022, 11:46 AM

'আমার মেয়েটা ছোট, দয়া করে তাকে বাঁচতে দিন'

'আমার মেয়েটা ছোট, দয়া করে তাকে বাঁচতে দিন'

শোবিজ অঙ্গনে কয়েক দিন ধরে আলোচনায় শাকিব-বুবলী আর পূজা চেরি। বিয়ে, বিচ্ছেদ আর নতুন প্রেমের গুঞ্জন সব মিলিয়ে ঘুরেফিরে আসছে এই নামগুলো। তাই ঢালিউডে কী হচ্ছে এমন প্রশ্ন এখন অনেকের মুখে মুখে।

শাকিব-বুবলী বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে পূজা চেরির সঙ্গে ঢালিউড সুপারস্টারের সম্পর্কের খবরে ঢালপালা মেলে। গুঞ্জন রয়েছে গত মাসের ২২ তারিখ বিয়ে করেছেন শাকিব ও পূজা। শুধু তাই নয়, বিয়ের পর পূজা ধর্মান্তরিতও হয়েছেন। যদিও বিষয়টি নিয়ে শাকিব-পূজার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পূজা চেরির মা ঝর্ণা রায়। তিনি বলেন, ‘দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষ যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে সারাক্ষণ বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’

ঝর্ণা রায় আরও বলেন, ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছেন। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে- আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কী মজা পাচ্ছে। এসব সংবাদের কারণে আমাদের কী অবস্থা, কেউ কি একবার চিন্তা করেছেন। তাই সবার কাছে হাতজোড় করে বলি আমার মেয়েটা ছোট, দয়া করে মেয়েটাকে বাঁচতে দেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status