ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গণধর্ষণের শিকার বিউটিশিয়ান নারী ছিলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 October, 2022, 12:56 AM
সর্বশেষ আপডেট: Thursday, 13 October, 2022, 1:15 PM

গণধর্ষণের শিকার বিউটিশিয়ান নারী ছিলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা

গণধর্ষণের শিকার বিউটিশিয়ান নারী ছিলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা

ফেসিয়াল করার কথা বলে বাসায় নিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার ওই নারী (২৫) ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

জানা গেছে, ফেসবুকে অর্ডার পেলে বাসায় গিয়ে মেয়েদের বিউটি পার্লারের কাজ করেন ওই নারী। মঙ্গলবার রাতে এক নারীর অর্ডার পেয়ে সাভার থেকে ধানমন্ডির ২৮ নম্বর রোডের বয়েজ স্কুলের কাছ যান তিনি। সেখানে ওই নারী একজন পুরুষকে দিয়ে তাকে রিসিভ করান। সেখান থেকে শুক্রাবাদের একটি বাড়ির দোতলার বাসায় নিয়ে যান। ওখানেই তিনজন পুরুষ তাকে দলবদ্ধ ধর্ষণ করেন। গর্ভাবস্থার কথা জানিয়ে অনুনয় করেও রক্ষা পাননি তিনি। পরে অস্ত্র ঠেকিয়ে এ ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়। সেখান থেকে রিকশা নিয়ে গাবতলী পর্যন্ত আসে। সেখানে এক ব্যক্তির মোবাইলে সিম ঢুকিয়ে তার স্বামীকে ফোন দিলে তিনি গাবতলী থেকে তাকে সাভারে নিয়ে যান।

পারলার কর্মীর স্বামী বলেন, তার স্ত্রী পারলারে কাজ শিখেছেন। তিনি বাসায় গিয়ে রূপচর্চা সেবা দেন। অনলাইনে এমন একটি বিজ্ঞাপন দিয়েছিলেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন গণমাধ্যমকে বলেন, আসামিদের শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থল শেরেবাংলা নগর থানা এলাকায়। মামলা হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তার করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status