নিজের অভিনীত অস্কারে মনোনীত সিনেমা দেখা হলো না তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 October, 2022, 12:06 PM
নিজের অভিনীত অস্কারে মনোনীত সিনেমা দেখা হলো না তার
ভারত থেকে অস্কারে মনোনীত ছবি 'ছেল্লো শো' বা 'দ্যা লাস্ট ফিল্ম শো'তে শিশু অভিনেতার ভূমিকায় অভিনয় করেছিল রাহুল কোলি। ১৪ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। তবে ছবি মুক্তি আর দেখে যাওয়া হলো না রাহুলের।
মরণব্যাধি ক্যানসার কেড়ে নিয়েছে শিশু অভিনেতা রাহুলের প্রাণ। রাহুলের বয়স হয়েছিল ১৫ বছর। ছবিতে মোট ৬ জন শিশু অভিনেতা ছিল। যাদের মধ্যে রাহুল একজন।
বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, রাহুল কোলি গুজরাটের বাসিন্দা। লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে গত চার মাস ধরে সে চিকিৎসাধীন ছিল। গত ২ অক্টোবর আহমেদাবাদের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।
রাহুলের বাবা রামু কোলি জানিয়েছেন, মৃত্যুর আগে বার বার জ্বরে আক্রান্ত হয় রাহুল। মৃত্যুর দিন আগে ২ অক্টোবর সকালেও সকালের খাবার খায় রাহুল। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই বার বার জ্বর শুরু হয়। তিনবার রক্তবমি করে সে। এরপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। ঢলে পড়ে মৃত্যুর কোলে।
ছেলেকে হারিয়ে বিধ্বস্ত রাহুলের পরিবার। তার বাবা জানিয়েছেন, রাহুলের শেষকৃত্যের পর তার শেষ সিনেমা পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে দেখবেন।