ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
'কুখ্যাত' কমান্ডারকে ইউক্রেনে নিযুক্ত করেছে রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 October, 2022, 10:40 AM

'কুখ্যাত' কমান্ডারকে ইউক্রেনে নিযুক্ত করেছে রাশিয়া

'কুখ্যাত' কমান্ডারকে ইউক্রেনে নিযুক্ত করেছে রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীকে নেতৃত্ব দিতে জেনারেল সের্গেই সুরোভিকিনকে নিয়োগ দেওয়ার কথা জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

এরপর বেরিয়ে আসছে তার পরিচয়৷ জানা গেছে তিনি একজন 'কুখ্যাত' জেনারেল৷

জেনারেল সের্গেই সুরোভিকিন ২০১৭ সালে সিরিয়ায় রুশ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন৷ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নির্বিচারে সিরআয় আসাদ বিরোধী বাহিনীদের ওপর বোমা হামলা চালিয়ে তাদের নিধন করেছেন৷

তাছাড়া ১৯৯০ সালে সেনাবাহিনীর ক্যাপ্টেন থাকাকালীন সময়ে গণতন্ত্রপন্থিদের ওপর হামলা করেছিলেন তিনি৷ তার নেতৃত্বে সেবার তিনজন নিহত হয়েছিলেন।

সের্গেই তাজিকিস্তান ও চেচনিয়াতেও দায়িত্ব পালন করেছেন।

এই জেনারেলের নিয়োগ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সামরিক নেতৃত্বে প্রথম পরিবর্তন।

তার মতো একজন কুখ্যাত জেনারেলকে নিয়োগ দেওয়ার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে ইউক্রেনে রাশিয়ার দখলদারিত্ব ভেঙে যাওয়ার শঙ্কায় পরেছে।

গ্রীস্মে জেনারেল সের্গেইকে সাউদার্ন মিলিটারির প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

তার নেতৃত্বে ইউক্রেনের পূর্ব দিকে লড়াই করা রুশ সেনাদের মধ্যে উন্নতি হয়েছিল, যেখানে দুর্বল যোগাযোগ ও সহযোগিতায় বিপর্যস্ত হয়ে পরেছে রুশ সেনারা৷

অস্ত্র বিক্রির দায়ে দুইবার জেলও খেটেছেন তিনি৷

একজন ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, জেনারেল সের্গেইয়ের ৩০ বছরের সামরিক ক্যারিয়ার দুর্নীতি ও নৃশংসতায় অভিযোগ ভরপুর৷

সাম্প্রতিক সময়ে রাশিয়ার সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে রাশিয়ার ভেতরই সমালোচনা হচ্ছে৷ ধারণা করা হচ্ছে, সেসব সমালোচনা বন্ধ করতে ইউক্রেনে কুখ্যাত জেনারেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রাইভেট সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন এই জেনারেলকে স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেছেন, সের্গেই সেই কমান্ডার যে রাশিয়াকে ইউক্রেনে সাফল্য এনে দেবে। সূত্র: দ্য গার্ডিয়ান


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status