|
আমরা আর একসাথে নাই: মাহি
নতুন সময় ডেস্ক
|
|
আমরা আর একসাথে নাই: মাহি ভক্তদের মনে উঁকি দিয়ে, মাহির ফেসবুক আইডি কি হ্যাক হয়েছিল? ![]() আমরা আর একসাথে নাই: মাহি এদিকে, ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র ১৫ মিনিটেই তাতে দেড় হাজারের বেশি রিয়্যাক্ট পড়ে। মন্তব্য করেন অনেকেই। আধা ঘণ্টা পর সেই পোস্ট সরিয়ে দেন মাহি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, স্বামী রাকিব সরকারের সংসারে ভালো আছেন মাহি। সম্প্রতি স্বামীকে নিয়ে তিনি তার ‘যাও পাখি বলো তারে’ ছবির প্রচারণায় হাজির হয়েছেন। ব্যক্তিজীবনে তারা সন্তানের অপেক্ষা করছেন। এমন অবস্থায় মাহির এ স্ট্যাটাস বেশ রহস্যেরই জন্ম দিয়েছে। স্ট্যাটাস প্রসঙ্গে জানতে মাহি ও তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই সাড়া দেননি। ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। গেলো বছরের ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিয়েবিচ্ছেদ করছেন। গত বছরের সেপ্টেম্বরে জানা গেছে, দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
