ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নন্দীগ্রামে'র উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
নতুন সময় প্রতিনিধি, নন্দীগ্রাম
প্রকাশ: Sunday, 9 October, 2022, 2:09 PM

নন্দীগ্রামে'র উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময়

নন্দীগ্রামে'র উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময়

নন্দীগ্রামে ‘বগুড়ার উন্নয়ন এগিয়ে নিতে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জনপ্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র আনিছুর রহমানের সঞ্চনালয় এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আ’লীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ডাঃ মকবুল হোসেন।

জেলা আ’লীগের সহ-সভাপতি টিজামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন নবাব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, সদস্য অধ্যক শহিদুল ইসলাম দুলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম, জিয়াউর রহমান, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান তবিবর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, শফি উদ্দিন, মহসিন আলী, বকুল হোসেন, শাহিরুল ইসলাম, ইউপি সদস্য কামরুজ্জামান কামরুল, মহিদুল ইসলাম বাবু, শাহী সুলতানা রেমি প্রমূখ।

মতবিনিময় সভায় বগুড়া জেলার উন্নয়নে আগামী ১৭অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী ডাঃ মকবুল হোসেনকে পুনরায় নির্বাচিত করার জন্য সকল জনপ্রতিনিধিদের আহবান জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status