ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মিরপুরের সুলতান’স ডাইনকে ১ লাখ টাকা জরিমানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 October, 2022, 11:10 AM
সর্বশেষ আপডেট: Sunday, 9 October, 2022, 12:03 PM

মিরপুরের সুলতান’স ডাইনকে ১ লাখ টাকা জরিমানা

মিরপুরের সুলতান’স ডাইনকে ১ লাখ টাকা জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণের অপরাধে মিরপুরের সুলতান’স ডাইনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় পূর্ণিমা নামক ওপর একটি রেস্তোরাঁকে একই অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরে এই অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

আব্দুল জব্বার মণ্ডল গণমাধ্যমকে বলেন, মিরপুর ২ নম্বরে পূর্ণিমা রেস্তোরাঁকে এক লাখ ও সুলতান’স ডাইনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, দুই রেস্তোরাঁতেই অভিযানে দেখা যায়, বাসি খাবার ফ্রিজে পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। সেই খাবার আবার ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে খোলা অবস্থায় ছিল। এসব অপরাধে এই জরিমানা করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status