ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নর্থ বেঙ্গল জুট মিলস চালু হচ্ছে রংপুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 9 October, 2022, 12:16 AM

নর্থ বেঙ্গল জুট মিলস চালু হচ্ছে রংপুর

নর্থ বেঙ্গল জুট মিলস চালু হচ্ছে রংপুর

রংপুরের মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে বন্ধ হওয়া নর্থ বেঙ্গল জুট মিলস আবারো চালু হচ্ছে। জুট মিলটিতে পরিবেশবান্ধব পণ্য তৈরি করে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছেন চারজন তরুণ ব্যবসায়ী।

প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ রপ্তানিমুখী নর্থ বেঙ্গল জুট মিলস লিমিটেড পাটের সুতা তৈরি করে সেই সুতা দিয়ে বস্তাসহ বিভিন্ন পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করবে। একই সাথে পরিবেশ বান্ধব হস্তশিল্প ও নকশীকাঁথাও তৈরি করে রপ্তানি করা হবে।

প্রাথমিকভাবে প্রায় তিনশ মানুষের কর্মসংস্থান হবে প্রতিষ্ঠানটিতে। পরবর্তীতে এই সংখ্যা বৃদ্ধি পাবে। এখানে পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্য তৈরি করে সেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়ন ঘটানোই লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ অক্টোবর অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় নর্থ বেঙ্গল জুট মিলস। সে সময় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন প্রতিষ্ঠানটির তৎকালিন মালিক। এই অগ্নিকাণ্ডের পর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status