ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল, সহ-সভাপতি ও সম্পাদক পদে ড্র
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 October, 2022, 4:04 PM
সর্বশেষ আপডেট: Saturday, 8 October, 2022, 4:06 PM

বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল, সহ-সভাপতি ও সম্পাদক পদে ড্র

বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল, সহ-সভাপতি ও সম্পাদক পদে ড্র

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো দ্বি-বার্ষিক নির্বাচন। শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ কার্যক্রম চলে বেলা ১ টা পর্যন্ত। উক্ত নির্বাচনে বাগমারা প্রেসক্লাবের সকল সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সকল জল্পনা-কল্পনার পরিসমাপ্তি হলো এই নির্বাচনের মধ্যে দিয়ে।

বাগমারা প্রেসক্লাবের কার্যকারী কমিটির ৭টি পদের মধ্যে ৩টি পদে অনুষ্ঠিত হয় নির্বাচন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৪ জন। ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হলেও সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের উভয় পদে ড্র হয়েছে।

উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের বাগমারা প্রতিনিধি আফাজ্জল হোসেন। অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন সোনালী সংবাদের তাহেরপুর প্রতিনিধি এস.এম. সামসুজ্জোহা মামুন, সময়ের আলোর বাগমারা প্রতিনিধি ইউসুফ আলী সরকার এবং ইনকিলাবের বাগমারা প্রতিনিধি আলতাফ হোসেন।

সেই সাথে সহ-সভাপতি পদে সমান ভোট পেয়েছেন আমাদের সময়ের বাগমারা প্রতিনিধি নুর-কুতুবুল আলম ও প্রতিদিনের চিত্র-এর রাজশাহী প্রতিনিধি নাজিম হাসান। সহ-সভাপতি পদে সমান ভোট পাওয়ায় প্রথম বছরে দায়িত্ব পারন করবেন নুর কুতুবুল আলম। পরের এক বছর নাজিম হাসান।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদেও সমান ভোট পড়েছে। সমান ভোট পাওয়ায় প্রথম বছর দায়িত্ব পালন করবেন প্রতিদিনের সংবাদের বাগমারা প্রতিনিধি হেলাল উদ্দীন। পরের এক বছর সোনারদেশ পত্রিকার বাগমারা প্রতিনিধি রাশেদুল হক ফিরোজ।

এছাড়াও ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি শামীম রেজা, দপ্তর সম্পাদক পদে উত্তরা প্রতিদিন ও সংবাদের বাগমারা প্রতিনিধি আকবর আলী, কোষাধ্যক্ষ পদে দৈনিক বার্তার বাগমারা প্রতিনিধি আব্দুল মতিন এবং কপিরাইট পদে ইত্তেফাক ও সানশাইনের প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স।  

এদিকে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার ড. মোহাম্মদ আব্দুল মুমীত, দৈনিক সানশাইনের সম্পাদক ইউনুস আলী প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status