ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নকিয়ার কমদামি এই ফোন এক চার্জে চলবে টানা ৩ দিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 October, 2022, 12:29 PM

নকিয়ার কমদামি এই ফোন এক চার্জে চলবে টানা ৩ দিন

নকিয়ার কমদামি এই ফোন এক চার্জে চলবে টানা ৩ দিন

শক্তিশালী ব্যাটারির নতুন ফোন বাজারে নিয়ে এসেছে ফিনল্যান্ডের টেক জায়ান্ট নকিয়া। ফোনটির মডেল নকিয়া জি১১ প্লাস। জি১১ এর আপডেট সংস্করণ। নতুন ফোনটির বিশেষত্ব হচ্ছে- ফোনটি এক চার্জে টানা তিন দিন চলবে। পাশাপাশি তিন বছর অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নকিয়া।

নকিয়ার নতুন এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্জ এবং রেজুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল।

নকিয়া জি১১ প্লাসে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর। যদিও এই প্রসেসর নিয়ে মার্কেটে অনেক সমালোচনা আছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইউনিসকের প্রসেসর ব্যবহারে ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।

ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফিপ্রমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। নিরাপত্তার জন্য রয়েছে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

কানেক্টিভিটিতে ব্যবহার করা হয়েছে ফোরজি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়াও আছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।

৪ হাজার এমএএইচ ব্যাটারির ফোনটি চারকোল গ্রে ও লেক ব্লু রঙে কিনতে পাওয়ার যাবে। ফোনটির বাজার মূল্য ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা।

গত জুনে ফিনল্যান্ডের বাজারে উন্মোচিত হয়েছে নকিয়ার এই ফোন। এখন ভারতে বাজারে পাওয়া যাচ্ছে।ো


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status