ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
যে স্বাস্থ্য পরামর্শগুলো মেনে চললে দৌড়াতে হবে না হাসপাতালে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 October, 2022, 11:52 AM

যে স্বাস্থ্য পরামর্শগুলো মেনে চললে দৌড়াতে হবে না হাসপাতালে

যে স্বাস্থ্য পরামর্শগুলো মেনে চললে দৌড়াতে হবে না হাসপাতালে

রোগশোক বেড়েই চলছে। ইন্ডাস্ট্রিয়াল ফুড, ভাজাপোড়া, অতিরিক্ত ঝাল-মসলা—এসবের কারণে তো পরিপাকতন্ত্রের রোগ বাড়ছেই। এ ছাড়াও পানি দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণের কারণে তো লেগেই আছে নানান রোগবালাই। অনিয়ন্ত্রিত জীবনযাপন, রাত করে ঘুমাতে যাওয়া, অতিরিক্ত বেলা করে ঘুম থেকে ওঠা, দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে চোখ রাখা, বিভিন্ন নেতিবাচক চিন্তাভাবনায় নিজেকে ডুবিয়ে রাখা—এসবের কারণেও বাড়ছে নানান রোগ। ছুটতে হচ্ছে হাসপাতালে, ডায়াগনস্টিক সেন্টারে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে রোগীর দীর্ঘ লাইন।

তবে নিয়ন্ত্রিত জীবনযাপন কিংবা জরুরি কিছু স্বাস্থ্য পরামর্শ মেনে চললে আপনি রোগ-যন্ত্রণা থেকেও বাঁচবেন, বাঁচবে আপনার পকেটের পয়সাও। দৌড়ঝাঁপের ঝামেলা থেকে তো রেহাই পাবেনই।

চলুন, জেনে নিই কী সেই স্বাস্থ্য পরামর্শ :

আপনার পাকস্থলি তখনই ভীত, যখন আপনি সকালে নাশতা করছেন না।

আপনার কিডনি তখন আতঙ্কিত, যখন আপনি ২৪ ঘণ্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

গলব্লাডার ভীত, যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত, যখন আপনি ঠাণ্ডা ও বাসি খাবার খাচ্ছেন।

বৃহদান্ত্র আতঙ্কিত, যখন আপনি ভাজাপোড়া এবং ঝাল-মসলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

ফুসফুস আতঙ্কিত, যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি-সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

লিভার ভীত, যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

হৃদপিণ্ড ভীত, যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত (প্রাণীজ চর্বিযুক্ত) খাবার খাচ্ছেন।

প্যানক্রিয়াস আতঙ্কিত, যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

আপনার চোখ আতঙ্কিত, যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রিনের আলোয় কাজ করছেন।

আপনার মস্তিষ্ক ভীত, যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়া শুরু করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status