ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ইংল্যান্ড নয়, হামজা খেলবেন বাংলাদেশের জার্সিতে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 October, 2022, 11:46 AM

ইংল্যান্ড নয়, হামজা খেলবেন বাংলাদেশের জার্সিতে!

ইংল্যান্ড নয়, হামজা খেলবেন বাংলাদেশের জার্সিতে!

বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার ইচ্ছা জানিয়েছিলেন। গণমাধ্যমে হামজা বলেছিলেন, বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত হব।

ইপিএলে লেস্টার সিটির হয়ে খেলা এই ফুটবলারের এমন চাওয়ায় বেশ আশা দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলা হামজাকে দলে পেতে ইতোমধ্যে তার ক্লাব লেস্টারকে চিঠি পাঠিয়েছে বাফুফে। যদিও এই মুহূর্তে লেস্টার নয়, ধারে ওয়াটফোর্ডের হয়ে খেলছেন হামজা।

তবে এই ফুটবলারকে দলে ভেড়ানোর বিষয়ে গণমাধ্যমে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, আমরা হামজা চৌধুরীকে পেতে তার ক্লাবের রীতি মেনে লেস্টারকে চিঠি দিয়েছি। ইংলিশ লিগের নিয়মানুযায়ী কোনো ফুটবলারের সঙ্গে কথা বলতে হলে ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে হয়।

এদিকে হামজার বর্তমান ক্লাব ওয়াটফোর্ডের কোচ রব অ্যাডওয়ার্ডস মনে করছেন, এই ফুটবলার যদি বাংলাদেশের হয়ে খেলেন, তবে সেটা এই দেশের উঠতি ফুটবলারদের জন্য সুখবর হবে। তরুণরা অনেক কিছু শিখতে পারবে হামজার থেকে।

ওয়াটফোর্ডের ভাষ্যে, আমি মনে করি হামজা যে আগ্রহ (বাংলাদেশের হয়ে খেলা) প্রকাশ করেছে, সেটি হলে খুব ভালো হবে। সে বাংলাদেশের ফুটবলের আলোক বর্তিকা হতে পারে। এ ছাড়াও ওর কাছ থেকে অন্যরা অনুপ্রাণিত হবে, শিখতেও পারবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status