৫৫ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত সেই বেলায়েত শেখ অবশেষে ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ভর্তি হলেন।
বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) প্রোগ্রামে ভর্তি হয়েছেন বেলায়েত। রবিবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ খবর জানান তিনি। সেখানে তিনি তার অসুস্থ মায়ের জন্য দোয়াও চান।
বেলায়েত লিখেছেন, ‘আল্লাহর রহমতে সাংবাদিকতা অনার্স (JCMS) ভর্তি হয়েছি। STATE University of Bangladesh ধানমন্ডি। আমার বাবা না থাকায় বাবার দায়িত্ব পালন করেন আমার ভাতিজা উপসচিব ডক্টর এসএম সেলিম রেজা। সকলের কাছে আমার অসুস্থ মায়ের জন্য দোয়া চাই।’