ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
হঠাৎ বন্যা হতে পারে অক্টোবরে, বৃষ্টি ও ঘূর্ণিঝড়েরও আভাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 October, 2022, 12:39 PM

হঠাৎ বন্যা হতে পারে অক্টোবরে, বৃষ্টি ও ঘূর্ণিঝড়েরও আভাস

হঠাৎ বন্যা হতে পারে অক্টোবরে, বৃষ্টি ও ঘূর্ণিঝড়েরও আভাস

চলতি অক্টোবর মাসে দেশের কিছু অঞ্চলে আকস্মিক স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এ মাসে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে।

গতকাল রবিবার আবহাওয়ার অধিদপ্তরের একমাস মেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

অক্টোবর ২০২২ এর দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ মাসে দেশের প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কতিপয় স্থানে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে।

এছাড়া এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারাদেশে ৩-৪ দিন বিজলি চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, এ মাসের দ্বিতীয়ার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকতে পারে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status