ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
হাজার হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেন বাহিনী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 October, 2022, 8:51 AM

হাজার হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেন বাহিনী

হাজার হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেন বাহিনী

পূর্বাঞ্চলীয় লিম্যান শহরে হাজার হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেনের সেনাবাহিনী। এই অঞ্চল রুশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। ইউক্রেনের বাহিনী এতে অভিযান অব্যাহত রেখেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র এসব দাবি করেছেন।

শনিবার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, লিম্যান শহরে ৫ হাজার ৫০০ এর বেশি রুশ সেনাকে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। গত মে মাসে রুশ বাহিনী এই শহর দখলে নেয়। এরপর থেকে রুশ বাহিনীর কাছে এটি গুরুত্বপূর্ণ পরিবহন এবং 'লজিস্টিক হাব' হিসেবে কাজ করে আসছিল।  

এদিকে বিবিসি বলছে, লিম্যানে ইউক্রেনের পতাকা উড়তে দেখা গেছে। এই নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তাতে শহরটির প্রবেশমুখে সেনারা তাদের পতাকা উড়াচ্ছেন। তবে এই ভিডিও-এর সত্যতা বিবিসির পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।  তবে শহরটি এখন পুরোপুরি পুনর্দখল করা সম্পর্কে ইউক্রেনের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status