ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
শাকিবের খোঁজে গ্রাম থেকে পালিয়ে ১৩ বছরের কিশোরী ঢাকায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 October, 2022, 8:41 AM

শাকিবের খোঁজে গ্রাম থেকে পালিয়ে ১৩ বছরের কিশোরী ঢাকায়

শাকিবের খোঁজে গ্রাম থেকে পালিয়ে ১৩ বছরের কিশোরী ঢাকায়

যখন শাকিব-বুবলীকে নিয়ে ঢালিউডের মিডিয়া পাড়ায় গরম হাওয়া বইছে ঠিক তখনই জানা গেল, ১৩ বছরের এক কিশোরীর মনের আকাঙ্ক্ষার কথা ।

একটিবার শাকিব খানের সঙ্গে দেখা করার জন্য নরসিংদী থেকে পালিয়ে এসেছে এই কিশোরী। মধ্যরাতে কান্নারত অবস্থায় শাকিবের বাড়ির নিচে ঘণ্টার পর ঘণ্টা প্রহর গুনে যাচ্ছে সেই কিশোরী।

নরসিংদী থেকে পালিয়ে আসা এই কিশোরীর ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়।

কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তরে ওই কিশোরীর উত্তর ছিল, টিভিতে শাকিব খানের বর্তমান নিউজ দেখে বাসায় না জানিয়েই ছুটে চলে এসেছেন তিনি।

ভাইরাল হওয়া ১৮ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে ওই কিশোরী প্রথমে জানায়, শুধু শাকিবকে একনজর দেখার জন্যই নাকি সে ছুটে এসেছে।

শাকিবের গুলশানের বাড়িতে দাঁড়িয়ে থাকা ওই মেয়ে কোনোভাবেই শাকিবের সঙ্গে দেখা না করে যাবে না। ১৩ বছর বয়সি এই কিশোরীর নাম খাদিজা।

ওই ভিডিওতে খাদিজাকে মায়ের সঙ্গেও কথা বলতে দেখা যায়। শাকিবকে নকল করে করা খাদিজার টিকটক ভিডিও ভাইরাল হয়েছে, মায়ের সঙ্গে কথোপকথনে তাও স্পষ্ট হয়ে ওঠে।

একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে কিশোরী খাদিজা শাকিবকে অনুরোধ করে তার কাছে আসার জন্য। ভবিষ্যতে নায়িকা ও অভিনয় করতে চাওয়া এই কিশোরী খাদিজা শাকিব খানের বড় ভক্ত।

এদিকে, মধ্যরাতে ১৩ বছরের কিশোরী মেয়ে খাদিজা রাস্তায় কতটা নিরাপদ এ বিষয়ে শাকিবের বাড়ির গার্ডের সঙ্গে কথা বললে গার্ড জানান, ‘কোনোভাবেই শাকিবের সঙ্গে দেখা করার নিয়ম নেই। বরং নিরাপত্তার জন্য পুলিশের কাছে সোপর্দ করার ব্যবস্থা করা যেতে পারে।’  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status