ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 October, 2022, 12:40 AM

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইসলামাবাদের সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম এই পরোয়ানা জারি করেছেন। খবর দ্য ডনের।

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২০ আগস্ট ইসলামাবাদের এক জনসভায় অতিরিক্ত জেলা দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে অবমাননামূলক মন্তব্য করায় তার বিরুদ্ধে দায়ের করা এক মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। দেওয়ানি আদালতের জ্যেষ্ঠ বিচারক রানা মুজাহিদ রহিম ৩০ সেপ্টেম্বর ইমরান খানের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন।

পরোয়ানার কপি হাতে পেয়ে, ইসলামাবাদ পুলিশ তাৎক্ষণিকভাবে আজ তাদের টুইটার পেজে এক বিবৃতিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণটি উল্লেখ করে বলেছে, এটি একটি আইনি প্রক্রিয়া।

পুলিশ জানিয়েছে, ইসলামাবাদ হাই কোর্ট ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার পাশাপাশি সন্ত্রাসবাদ আইনে আনীত অভিযোগটি বাতিল করায় মামলাটি স্বাভাবিকভাবেই সেখান থেকে দায়রা আদালতে স্থানান্তর হয়। কিন্তু ইমরান খান সেখান থেকে জামিন নেননি। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমাবেশে অতিরিক্ত জেলা দায়রা জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগে সন্ত্রাসবাদবিরোধী আইনে মামলা করা হয়। একই সঙ্গে আদালত অবমাননারও মামলা হয়। পরে ইসলামাবাদ হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আনীত সন্ত্রাসবাদের অভিযোগটি বাদ দিতে নির্দেশ দেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status