ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
‘মা হওয়ার জন্য বাবা জরুরি নয়’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 30 September, 2022, 1:37 PM

‘মা হওয়ার জন্য বাবা জরুরি নয়’

‘মা হওয়ার জন্য বাবা জরুরি নয়’

চিত্রনায়িকা শবনম বুবলীর মাতৃত্বের মেতে আছে ঢাকাই সিনেমাপাড়া। আর সেই সন্তানের পিতা চিত্রনায়ক শাকিব খান।

এদিকে প্রসঙ্গটিকে ইঙ্গিত করে একটু ভিন্নবার্তা দিয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

মা হওয়ার জন্য বাবা জরুরি নয় বলে গত বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন তিনি।

জ্যোতি লিখেন, মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হওয়ার কথা ভাববো। তবে মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি। জানি না এরা কী ধরনের পারসোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না! জ্যোতিকা জ্যোতির এই পোস্ট দেখে অনেকে প্রশ্ন তুলেছেন, কাকে উদ্দেশ্য করে কথাগুলো বললেন ‘মায়া’র অভিনেত্রী?  অনেকেই বলছেন বুবলী কিংবা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই এমনই পোস্ট দিয়েছিলেন জ্যোতি।

এদিকে সিনেমায় ক্যারিয়ার গড়ায় মনযোগী এ অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। করোনার আগেই দুটি সিনেমার কাজ শেষ করেছিলেন তিনি। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়াও কিছুদিন আগে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status