ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
২ বছর আগেই মা হয়েছেন বুবলী, ছেলের নাম শেহজাদ খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 30 September, 2022, 11:18 AM

২ বছর আগেই মা হয়েছেন বুবলী, ছেলের নাম শেহজাদ খান

২ বছর আগেই মা হয়েছেন বুবলী, ছেলের নাম শেহজাদ খান

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে নায়িকা শবনম বুবলীর প্রেম, বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। সেই ২০১৭ সাল থেকেই দুই তারকার সম্পর্ক ওপেন সিক্রেট শোবিজে।

বুবলী গেল ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করেন।

সেই ছবি নিয়ে রহস্য-উত্তেজনা বিরাজমান চলচ্চিত্রপাড়ায়। সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিংয়ে রয়েছে এই ঘটনা।

সবাই কৌতূহলী হয়ে জানতে চাইছেন বুবলীর বাচ্চা সম্পর্কে। কবে মা হয়েছেন নায়িকা, কে সেই সন্তানের বাবা?

তবে এসব নিয়ে ‍মুখ খুলছেন না বুবলী। তিনি সাংবাদিকদের ২৭ সেপ্টেম্বর বলেন, ‘এ বিষয় নিয়ে কথা বলতে আমার আরও সময় দরকার।’

এদিকে শাকিব-বুবলীর নানা সূত্রে নতুন খবর বাতাসে উড়ছে। জানা গেছে, দুই বছর আগেই শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলী। তিনিও অপু বিশ্বাসের মতো পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সেই ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান। ডাক নাম আরফান।

জানা গেছে,  ২০২০ সালের ফেব্রুয়ারিতে বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমা মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শাকিব খানের নতুন ছেলের জন্ম হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, বুবলীর ছেলে শেহজাদ খানের বয়স এখন দুই বছরের ওপরে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status