ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নন্দীগ্রামে যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 September, 2022, 12:39 AM

নন্দীগ্রামে যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত

নন্দীগ্রামে যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নারী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন নন্দীগ্রাম উপজেলার রনজাই তেঘরি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাহেরা খাতুন (২২) ও নাটোর জেলার সিংড়া উপজেলার হাপুনিয়া গ্রামের জমসেদ আলীর মেয়ে জুথি (২২)।

জানা গেছে, বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস (টাঙ্গাইল -ব ০১৪২)  নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর যাচ্ছিল। বিকেল সাড়ে ৩ টার দিকে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে কাথম-কালিগঞ্জ সড়কে নন্দীগ্রাম উপজেলার দলগাছা নামক স্থানে সড়কের পার্শ্বে খাদে উল্টে যায়। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।

স্থানীয় লোকজনের সহযোগিতায় নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা  আহতদেরকে উদ্ধার করেন। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টার দিকে দুই জন মারা যান।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক, হেলপার পালিয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status