ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নন্দীগ্রামে দুর্গাপূজা উপলক্ষে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, ৪৬টি মন্ডপে হবে পূজা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 September, 2022, 12:37 AM

নন্দীগ্রামে দুর্গাপূজা উপলক্ষে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, ৪৬টি মন্ডপে হবে পূজা

নন্দীগ্রামে দুর্গাপূজা উপলক্ষে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, ৪৬টি মন্ডপে হবে পূজা

বগুড়ার নন্দীগ্রামে এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, ৪৬টি মন্ডপে হবে দুর্গাপূজা। আর সেই লক্ষে দুর্গাপূজার জন্য তৈরিকৃত প্রতিমাগুলোতে চলছে রং তুলির শেষ আঁচড়। সু সজ্জিত করা হচ্ছে দুর্গা প্রতিমাগুলো।

গত ২৫ শে সেপ্টেম্বর (রবিবার) শুভ মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দিনক্ষণ গণনা শুরু হয়েছে। এ বছর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৬টি মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন। এবার দেবী দুর্গা হাতির পিঠে চড়ে পৃথিবীতে অর্থাৎ বাবার বাড়িতে আগমন করছে আর কৈলাসে স্বামীর বাড়িতে ফিরে যাবেন নৌকায়।

ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী আগামী ১লা অক্টোবর (শনিবার) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আগামী ৫ ই অক্টোবর (বুধবার) বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী দূর্গার বিসর্জন হবে।

সরেজমিনে নন্দীগ্রামের বিভিন্ন মন্ডপে গিয়ে  আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, শারদীয় দুর্গা উৎসব শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। সেই উপলক্ষে এখন প্রতিমা তৈরি, সাজসজ্জা, বাজার সওদা ও নাড়ু-মুড়ি তৈরি করতে বাড়ির নারীসদস্যরা রাত-দিন ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা হিন্দুপাড়া বারোয়ারী দুর্গামন্দিরে গিয়ে দেখা যায়, প্রতিমাগুলোতে রং-তুলি দিয়ে সুসজ্জিত করে তুলতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী রবি বর্মন। তিনি বলেন, একটা প্রতিমা তৈরি করতে অনেক শ্রম ও সময় প্রয়োজন হয়। প্রতিমা তৈরির সব উপকরণের মূল্য অনেক চড়া, তাই প্রতিমা তৈরি করে আগের মতো আর বেশি সুবিধা হয়না। তবুও যেহেতু বাপ-দাদারা আগে থেকেই এই পেশায় ছিলেন তাই এই পেশা ছাড়তে পারছি না। পূজা উপলক্ষে প্রতিমাগুলোতে রং-তুলি দিয়ে সুসজ্জিত করার কাজ প্রায় শেষ পর্যায়ে।

মন্দির সংলগ্ন কয়েকটি বাড়ীতে গিয়ে দেখা যায়,  নারী সদস্যরা অনেক ব্যস্ত সময় পার করছেন। তাদের সাথে কথা বললে তারা বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে আমরা প্রতিবছর অনেক ধরনের নাড়ু-বড়ি তৈরি করে থাকি এবং করছি। এগুলোর মধ্যে রয়েছে নারিকেলের নাড়ু, তিলের নাড়ু, দুধের নাড়ু, মুড়ির মোয়া, খই, মুড়কি, ভ্যাটের খইয়ের মোয়া ও চানাচুরের মোয়াসহ হরেক রকমের খাদ্যসামগ্রী।

এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র মহন্তের সাথে কথা বললে তিনি বলেন, নন্দীগ্রামে এবছর সর্বমোট ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতিবছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব সুসম্পন্ন হবে বলে আশা করছি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যেই দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে।

উক্ত বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত বলেন, দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এরই মধ্যে ধর্মীয় ও সামাজিক বন্ধন সু-দৃঢ় করতে  সামাজিক-সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। এছাড়াও প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি, নন্দীগ্রামে সুন্দরভাবে দুর্গাপূজার পুরো কার্যক্রম সু-সম্পন্ন হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status