ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বিয়ে করলেন তরুণ অলরাউন্ডার শামীম পাটোয়ারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 September, 2022, 11:33 AM

বিয়ে করলেন তরুণ অলরাউন্ডার শামীম পাটোয়ারী

বিয়ে করলেন তরুণ অলরাউন্ডার শামীম পাটোয়ারী

জাতীয় দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তখন জীবনের নতুন ইনিংস শুরু করলেন তরুণ ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী।

বিয়ে করলেন ২২ বছর বয়সি এ ব্যাটার। জীবনের নতুন পথচলার খবর নিজেই জানিয়েছেন শামীম।

বুধবার সন্ধ্যার পর থেকে এ অলরাউন্ডারের বিয়ের ছবি ফেসবুকে ঘুরপাক খাচ্ছিল। এদিন শামীম নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন।

সেখানে তিনি লেখেন, ‘সহপাঠী থেকে গেমমেট এবং অবশেষে, আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন।’

এর পরই ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভাসান। শামীমকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি তার বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার।

ফ্রাঞ্চাইজিটি শামীমকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় লিখেছে ‘আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।’


টি-টোয়েন্টিতে হার্ডহিটারের খোঁজে গেল বছর হঠাৎ করেই জাতীয় দলে ডাক পান শামীম। শুরুর দিকে দারুণ ব্যাটিং করেন। কিন্তু পরে সবাইকে হতাশ করেন তিনি, যার ফলে বাদ পড়েন।

জাতীয় দলের হয়ে ১০টি টি-টোয়েন্টি খেলে শামীম করেছেন ১২৪ রান। তার ১৫.৫ এভারেজ, স্ট্রাইকরেট ১১১.৭।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status