ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
একসঙ্গে শাকিব-অপু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 September, 2022, 10:55 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 28 September, 2022, 10:57 AM

একসঙ্গে শাকিব-অপু

একসঙ্গে শাকিব-অপু

আমেরিকায় স্থায়ী আবাসনের লক্ষ্যে নয় মাস কাটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ফেরেন শাকিব খান।

সম্প্রতি  ঢাকাই ছবির সুপারস্টার যুগান্তরকে জানান, অক্টোবরেই শুটিংয়ে ফিরছেন। তপু খান পারিচালিত ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমাটি অসমাপ্ত রেখেই আমেরিকা পাড়ি জমিয়েছিলেন। যে সিনেমার নায়িকা শবনম বুবলী।

সে অর্থে বুবলীকে নিয়ে শুটিংয়ে ফেরার পরিকল্পনায় ব্যস্ত শাকিব। আর এরই মধ্যে হয়ে গেল একমাত্র ছেলে আব্রাম খান জয়ের শুভ জন্মদিন। মঙ্গলবার ঘরোয়া আয়োজনে পালিত আব্রামের জন্মদিন।

আর ছেলের জন্মদিনে একঘরে একসঙ্গে হলেন শাকিব খান ও অপু বিশ্বাস।

এদিন রাত ১২টার দিকে অপু বিশ্বাস তার ফেসবুক পেজে আব্রামের জয়ের জন্মদিন উদযাপনের কিছু ছবি দেন।

যেখানে দেখা যাচ্ছে, ছেলেকে জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছেন শাকিব খান। আবার শাকিবকেও কেক খাইয়ে দিচ্ছে জয়। আর অপু বিশ্বাস ছেলেকে আদর করছেন।

ছবিতে জয়ের সঙ্গে শাকিব-অপু ছাড়া শাকিবের মা-বাবা, বোনকেও দেখা গেছে ।

ছবিগুলো আপলোড করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

মঙ্গলবার সাত বছরে পা রাখল জয়।  ২০১৬ সালের আজকের দিনে কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করে জয়। বাবা-মায়ের মতো পর্দায় জনপ্রিয় না হলেও অন্তর্জালে তুমুল জনপ্রিয় এই স্টার কিড।

এই আদুরে স্টার কিড কিছুটা দুর্ভাগাও বলা চলে। কারণ জন্মের পর থেকে বাবা-মাকে একসঙ্গে পাননি। মায়ের কাছেই বড় হচ্ছেন। বাবাকে পান উৎসব-পার্বনে। তখন মা থাকেন না। কারণ শাকিব-অপুর ছাড়াছাড়ি হয়ে গেছে।

কিন্তু এবারের জন্মদিনটা অনন্য জয়ের কাছে। কারণ একই ছাদের তলায় একই অনুষ্ঠানে বাবা-মায়ের আদর পেয়েছে জয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status