ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
‘বিয়ে’ করছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 September, 2022, 12:05 PM

‘বিয়ে’ করছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

‘বিয়ে’ করছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

টালিপাড়ায় আলোচিত জুটির নাম ঋতুপর্ণা-প্রসেনজিৎ। ব্যক্তিজীবনে দুজনেরই অনেক চড়াই-উতরাই দিয়ে জীবন এগিয়ে চলেছে। প্রসেনজিৎকে দেখা গেছে একাধিক বিবাহবন্ধনে আবদ্ধ হতে। অন্যদিকে ঋতুপর্ণার বিবাহিত জীবনে অনেক টানাপড়েনই চলেছে প্রসেনজিৎকে কেন্দ্র করে।

টালিপাড়ার বাতাসে প্রেমের গুঞ্জনও উঠেছে বারবার এই জুটিকে নিয়ে। তবে এবার সব উত্তরই দর্শক পেতে যাচ্ছেন। আগামী ২৫ নভেম্বর ‘বিয়ের’ পিঁড়িতে বসছেন তারা। তবে তা বাস্তবে নয়।

চলতি বছরের ২৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’।

নাম দেখেই বোঝা যাচ্ছে ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জনকে ভালোই কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে ছবিটিতে। এ ছবির পরিচালক সম্রাট শর্মা।

চমকে পরিপূর্ণ এ ছবি নিয়ে আগে থেকেই কিছু বলতে নারাজ ছবির পরিচালক সম্রাট শর্মা। নতুন এ ছবিতে দর্শকরা দেখতে পাবেন অভিনেতা ঋষভ বসু আর ঈপ্সিতা মুখোপাধ্যায়কে। তবে তাদের জুটি হিসেবে দেখা যাবে কি না, এ তথ্য পরিচালক এখনই স্পষ্ট করতে চান না দর্শকের কাছে। সূত্র: আনন্দবাজার

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status