ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
রাজশাহীতে দি হাঙ্গার প্রজেক্ট'র ১ম হয়েছেন মিঠু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 24 September, 2022, 10:44 PM

রাজশাহীতে দি হাঙ্গার প্রজেক্ট'র ১ম হয়েছেন মিঠু

রাজশাহীতে দি হাঙ্গার প্রজেক্ট'র ১ম হয়েছেন মিঠু

রাজশাহী জেলার ৯টি উপজেলা ও রাজশাহী সিটি কর্পোরেশন কে নিয়ে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছে ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট।

দি হাঙ্গার প্রজেক্ট কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প মুল শিরোনাম কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে ঝুকি বিষয়ে অবহিত করা, সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি ও টিকা গ্রহনে যোগাযোগ উদ্বুদ্ধকরণ জোরদার করা।

কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় কোবো অ্যাপস এ সাক্ষাৎকার গ্রহনে অসামান্য অবদান রাখায় রাজশাহী জেলায় ১ম স্থান অর্জন করছেন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের তরুন উদ্যমী সেচ্ছাসেবী জাহিদুল ইসলাম মিঠু।

২য় হয়েছেন দূর্গাপুর উপজেলার মিথিলা হক বর্ষী ও ৩য় স্থান অর্জন করছেন পুঠিয়া উপজেলার মাকসুদা জেসমিন।

২০শে সেপ্টেম্বর মঙ্গলবাল সকাল ১০টায় রাজশাহীর দি হাঙ্গার প্রজেক্টের অাঞ্চলিক কার্যালয়ে কোবো অ্যাপস এ সাক্ষাৎকার গ্রহনে অসামান্য অবদান রাখার জন্য বিজয়ী ৩জন কে সম্মাননা স্মারক প্রদান করা হোক।

এ সময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান তিনি বলেন, আমাদের প্রজেক্টের কাজ ত্বরান্বিত করতে সেচ্ছাসেবী জাহিদুল ইসলাম মিঠু যথেষ্ট সহযোগিতা করছেন। তাকে আমরা সম্মাননা দিতে পেরে অত্যন্ত আনন্দবোধ করছি। তিনি একজন সফল তরুণ উদ্যমী সেচ্ছাসেবী। আমরা তার উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ডিস্টিক্ট  ফ্যাসিলেটর আল আমীন, আই এস পি মাহফুজুল হক তিতাস, জেলা সমন্বয়কারী রাসেল আহম্মেদ ছোটন প্রমুখ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status