ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
সংবাদ প্রকাশের পর ভোলার সেই হাঁসের ডিম পাড়া বন্ধ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 24 September, 2022, 6:56 PM

সংবাদ প্রকাশের পর ভোলার সেই হাঁসের ডিম পাড়া বন্ধ!

সংবাদ প্রকাশের পর ভোলার সেই হাঁসের ডিম পাড়া বন্ধ!

ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাসলিমা বেগমের পালিত পাতিহাঁসটি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর হঠাৎ করেই দু’দিন ধরে আর ডিম পাড়ছে না।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্থানীয়দের মাঝে কৌতূহল দেখা দিয়েছে। কারণ গত বুধ ও বৃহস্পতিবার পরপর দু’দিন কালো রঙের দুইটি ডিম পাড়ে তাসলিমা বেগমের পাতিহাঁসটি। কিন্তু হঠাৎ করেই শুক্র ও শনিবার দু’দিন ধরে হাঁসটি আর ডিম পাড়ছে না।

এদিকে তাসলিমা বেগমের হাঁসটি ডিম পাড়া বন্ধ করে দিলেও ওই একই উপজেলার আরেকটি পাতিহাঁস শুক্রবার থেকে ধূসর রংয়ের ডিম পাড়া শুরু করেছে। একই উপজেলায় পরপর এমন দুইটি ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চরফ্যাশন উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপসহকারী প্রাণী সম্পদ স্বাস্থ্য কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, হাঁসটি এই প্রথম কালো রঙের ডিম পেড়েছে। আমি এর আগে কালো রঙের ডিম পাড়ার কথা শুনিনি। তবে জিংডিং জাতের একপ্রকার হাঁস রয়েছে যেটি হালকা নীল রঙের ডিম পেড়ে থাকে।

তিনি বলেন, এমন ধূসর রঙের ডিম পাড়ার নেপথ্যে জরায়ুর কোনো সমস্যা হতে পারে। পরীক্ষা না করে এর সঠিক কারণ বলা মুশকিল। আমি এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, ঠিক কী কারণে চরফ্যাশনের দুইটি হাঁস এমন ডিম পেড়েছে তা আমার জানা নেই। আমরা দুইটি হাঁসেরই স্যাম্পল কালেকশন করে পরীক্ষাগারে পাঠিয়েছি। রিপোর্ট আসলে এর সঠিক কারণ জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status