ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বাগমারা প্রেসক্লাবের নির্বাচনী তফশীল ঘোষণা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 24 September, 2022, 6:15 PM

বাগমারা প্রেসক্লাবের নির্বাচনী তফশীল ঘোষণা

বাগমারা প্রেসক্লাবের নির্বাচনী তফশীল ঘোষণা

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনের তফসীল ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল ৩ টায় প্রেসক্লাবের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রেসক্লাবের আহবায়ক আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত তফসীল ঘোষণা সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান দুখু, সাংবাদিক ইউসুফ আলী সরকার, আফাজ্জল হোসেন, আলতাফ হোসেন মন্ডল, মাহফুজুর রহমান প্রিন্স, এসএম সামসুজ্জোহা মামুন, আবু বাক্কার সুজন, হেলাল উদ্দীন, নাজিম হাসান, শামীম রেজা, আব্দুল মতিন, ফারুক আহম্মেদ, আনোয়ার হোসেন বাবু প্রমুখ।

এ সময় সভায় সর্ব সম্মতিক্রমে বাগমারা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।

আগামী ৮ অক্টোম্বর ২০২২ নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল নিম্নরূপ- ২৫/৯/২০২২ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৬/০৯/২০২২ থেকে ০১/১০/২০২২ মনোনয়নপত্র উত্তোলন, ০২/১০/২০২২ থেকে ০৩/১০/২০২২ তারিখ মনোনয়নপত্র জমাদান, ০৪/১০/২০২২ মনোনয়নপত্র যাচাই-বাচাই এবং ০৫/১০/২০২২ তারিখে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে বলে সিদ্ধান্ত হয়।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ে প্রেসক্লাবে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম উত্তোলন এবং জমাদানের আহ্বান জানিয়েছেন আহ্বায়ক আকবর আলী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status