ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মাহমুদউল্লাহর স্ত্রীর ক্ষোভের আগুনে ঘি ঢাললেন মুশফিকের স্ত্রী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 September, 2022, 6:17 PM

মাহমুদউল্লাহর স্ত্রীর ক্ষোভের আগুনে ঘি ঢাললেন মুশফিকের স্ত্রী!

মাহমুদউল্লাহর স্ত্রীর ক্ষোভের আগুনে ঘি ঢাললেন মুশফিকের স্ত্রী!

তরুণদের সুযোগ দিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠাঁই হচ্ছে না ভেবে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম ক্রিকেটমহলে এমনটাই গুঞ্জন। যদিও মুশফিক জানিয়েছেন, ওয়ানডে ও টেস্টে আরও বেশি মনোযোগী হতেই টি-টোয়েন্টি ছেড়েছেন।

তবে বিশ্বকাপ দল থেকে মাহমুদউল্লাহকে বাদ দেওয়ায় বিষয়টি দর্শকদের কাছে পরিষ্কার যে-  ‘বুড়োদের’ ছাটাইয়ে মনোনিবেশ করেছে টিম ম্যানেজমেন্টে।

বিসিবির এ সংস্কৃতি এখনও সেভাবে মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেটপ্রেমীদের বড় একটি অংশ।  অভিজ্ঞ মাহমুদউল্লাহকে বাদ দিয়ে আন্তর্জাতিকে তেমন পারফর্ম না করা নাজমুল হোসেন শান্তকে কেন সুযোগ দেওয়া হলো তা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন নির্বাচকরা।  

বুধবার দল ঘোষণার পর সেই সমালোচনার বিষবাষ্পকে আরও বাড়িয়ে দেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

স্বামীকে বাদ দেওয়া মেনে নিতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি। আর মিষ্টির ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেন মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। মাহমুদউল্লাহর বাদ পড়া মেনে নিতে পারেননি মন্ডিও।

উল্লেখ্য, পারিবারিক বন্ধনে আবদ্ধ ‘পঞ্চপাণ্ডবের’ দুই অন্যতম তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ২০১১ সালে জান্নাতুল কাওসার মিষ্টিকে বিয়ে করেন মাহমুদউল্লাহ। এর তিন বছর পর মিষ্টির ছোটবোন জান্নাতুল কিফায়াত মন্ডিকে বিয়ে করেন মুশফিকুর রহিম। অর্থাৎ মাহমুদউল্লাহ-মুশফিক দুজন ভায়রা ভাই।

বুধবার ফেসবুকে মাহমুদউল্লাহর স্ত্রী মিষ্টি লেখেন, ‘এ দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না।’

মন্ডি তার বোনের পোস্টের নিচে কমেন্ট লেখেন, ‘আরে না, তাদের কাছে হার্ডহিটারদের একটি দল আছে। বলে বলে ছয় আর ছয়!’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status