ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বৃষ্টি ভেজা ছবি দিয়ে নোংরা মন্তব্য নিতে হচ্ছে ভাবনাকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 September, 2022, 2:17 PM



বৃষ্টি ভেজা ছবি দিয়ে নোংরা মন্তব্য নিতে হচ্ছে ভাবনাকে

বৃষ্টি ভেজা ছবি দিয়ে নোংরা মন্তব্য নিতে হচ্ছে ভাবনাকে

সোশ্যাল মিডিয়া এখন মানুষের দৈনন্দিন জীবন যাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ভার্চুয়াল জগতের হাতছানি কাটানো খুব মুশকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন বহু মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায়, নিজের ভালো কাজের এবং ভালো ভাবনার কথা শেয়ার করা যায় তেমনি এর কিছু খারাপ দিকও রয়েছে, ‘ট্রোলিং’ তার একটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের প্রোফাইলে কুরুচিকর মন্তব্য হামেশাই চোখে পড়ে। ট্রোলের শিকার হন তারা। সম্প্রতি এরকমই কুরুচিকর মন্তব্যের শিকার হচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

নিম্নচাপের প্রভাবে রাজধানীতে সোমবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিস্নাত দিনে বেশকিছু স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেছেন ভাবনা। ক্যাপশনে ব্রিটিশ লেখক, দার্শনিক জন রুসকিনের কয়েকটি লাইন লিখেছেন। আর তাতেই বিপাকে পড়েছেন এই অভিনেত্রী! কুরুচিপূর্ণ মন্তব্য করছেন অনেকেই। তবে কেউ কেউ প্রশংসাও করছেন। বৃষ্টিতে ভেজার আগ্রহ দেখাচ্ছেন।

এবারই নয়, এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন ভাবনা। পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

ইদানিং অভিনয়ের পাশাপাশি ছবি আঁকায় সময় ব্যয় করছেন ভাবনা। সম্প্রতি বেশকিছু ছবি এঁকেছেন তিনি। তার আঁকাআঁকির ভাবনায় মাতৃত্বের বিষয়টি বেশি প্রাধান্য পাচ্ছে। কিন্তু সে ছবিতেও অনেককে কুরুচিপূর্ণ মন্তব্য ছুড়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status