ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
পিবিআই প্রধানের বিরুদ্ধে বাবুল আক্তারের অভিযোগ তদন্ত করা হবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 September, 2022, 4:39 PM

পিবিআই প্রধানের বিরুদ্ধে বাবুল আক্তারের অভিযোগ তদন্ত করা হবে

পিবিআই প্রধানের বিরুদ্ধে বাবুল আক্তারের অভিযোগ তদন্ত করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের অভিযোগ তদন্ত করা হবে। তিনি যেসব কথা বলেছেন তা বাস্তবসম্মত কিনা তা তদন্ত করেই বের করা হবে। পিবিআইয়ের ওপর ভরসা রয়েছে।


তিনি বলেন, পিবিআই এখন পর্যন্ত সবকিছুই সূক্ষ্মভাবে তদন্ত করেছে। ৩০ বছর আগের মামলাও পিবিআই তদন্ত করে অপরাধী বের করেছে। আমি মনে করি পিবিআই ভুল করবে না।


মন্ত্রী আরও বলেন, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। তিনি কখন কী বলেন, সেটা উনার ব্যাপার। সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।


আজ শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের আয়োজনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


হেফাজতে নির্যাতনের অভিযোগে গত বৃহস্পতিবার ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছার আদালতে বাবুলের পক্ষে তাঁর আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ আবেদনটি করেন।


আবেদনে বলা হয়, বাবুলকে পিবিআই চট্টগ্রাম কার্যালয়ে ডেকে নিয়ে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে নির্যাতন করা হয়। স্ত্রী মাহমুদা খানমকে হত্যার করার কথা স্বীকার করতে তাঁকে পিবিআই প্রধান বনজ কুমারের নির্দেশে নির্যাতন করা হয়।


মিয়ানমার সীমান্তে গোলাগুলি প্রসঙ্গেও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিবাদ জানানো হয়েছে। শিগগিরই এর সমাধান হবে বলে তিনি আশা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status