ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
সেই সেলিমের বিরুদ্ধে এবার কলকাতার অভিনেত্রীর অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 September, 2022, 1:13 AM

সেই সেলিমের বিরুদ্ধে এবার কলকাতার অভিনেত্রীর অভিযোগ

সেই সেলিমের বিরুদ্ধে এবার কলকাতার অভিনেত্রীর অভিযোগ

তরুণ অভিনেত্রী শুভশ্রী কর। নিয়মিত অভিনয় করেছেন বড় পর্দায়। ইতোমধ্যেই তার অভিনীত সিনেমাগুলো ব্যাপক আলোচনায় এসেছে। খুব অল্প সময়ের মধ্যেই নিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে পৌঁছে গেছেন তিনি। ব্যতিক্রমী কিছু চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে বেশ প্রশংসিতও হয়েছেন কলকাতা ও বাংলাদেশে। মূলত বাংলা ভাষাভাষী মানুষের কাছে পরিচিত এক নাম শুভশ্রী। নিজ দেশের রঙিন পর্দা দাপিয়ে চুক্তিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বাংলাদেশের ‘বিক্ষোভ’ সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।


এতে আরও অভিনয় করেছেন, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বাংলাদেশের তরুণ নায়ক শান্ত খান। তবে সিনেমাটির পোস্টার প্রকাশ ও ট্রেলার, এমনকি প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্নধার সেলিম খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সিনেমার পারিশ্রমিক নিয়ে। অভিযোগটি করেছেন শুভশ্রী কর।


অভিযোগ নিয়ে তিনি বলেন, শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তির সময় মাত্র ২০ হাজার টাকা দেওয়া হয় আমাকে। এরপর প্রায় দুই বছর পার হয়ে গেছে। সিনেমাটিও মুক্তি পেয়েছে বাংলাদেশে। কিন্তু আমার পুরো পারিশ্রমিক এখনও বুঝিয়ে দেওয়া হয়নি। অথচ সিনেমা মুক্তির আগেই বাকি পারিশ্রমিক চেয়েছিলাম। বলেছিল চলতি বছরের জুলাইয়ে (সিনেমাটির মুক্তির মাস) দেবেন। কিন্তু আমি আমার পূর্ণ পারিশ্রমিক পায়নি। তাই এখন বলতেই হচ্ছে, সিনেমাটির নির্বাহী প্রযোজক হচ্ছেন কলকাতার অরিন্দম দাস।


তিনি আরও বলেন, ওনার মাধ্যমেই এই সিনেমায় অভিনয়ের সঙ্গে যুক্ত হই। পারিশ্রমিকের বিষয়টি নিয়ে আমি তাকেও জানাই। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছিলেন। তবুও পারিশ্রমিক যখন পাইনি, তাই সিনেমাটির মূল প্রযোজক সেলিম খানের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করি। তখন আমাকে আশ্বাস দেওয়া হয় পারিশ্রমিক দেবেন তারা। কিন্তু এখনও কোনো পারিশ্রমিক পরিশোধ করেননি কেউ। বিষয়টি খুবই দুঃখজনক। তাই আমি সিদ্ধন্ত নিয়েছি কলকাতায় অভিনয়শিল্পীদের সংগঠন ‘আর্টিস্ট ফোরাম’ বরাবর লিখিত অভিযোগ করব। এরপর দেখি কি হয়।


এর আগেও শাপলা মিডিয়ার বিরুদ্ধে শিল্পীদের পারিশ্রমিক নিয়ে একাধিক অভিযোগ পাওয়া গিয়েছিল। ব্যক্তিগত ফেসবুক আইডিতে চিত্রনায়িকা সালওয়া লিখেছিলেন, কোনো প্রযোজনা সংস্থার কারও ব্যক্তিগত সমস্যার দায়ভার কি আর্টিস্টের! পরিচালক শামিম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ফিল্মের শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়া সংশ্লিষ্ট কেউ আর্টিস্টের পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। আমি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অথচ তাদের অন্যান্য সকল কার্যক্রম অব্যাহত রয়েছে! এ ধরনের অপেশাদার আচরণ কখনোই কাম্য নয়।’


শুধু তাই নয়, ‘বালুখেকো’ সেলিম খানের ছেলে শান্ত খানের বিরুদ্ধেও একাধিক অভিযোগ পাওয়া গেছে। তিনি নিজেও বিক্ষোভ সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি তার ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার স্বাক্ষরিত একটি চিঠি গত ১৪ আগস্ট ৫৮টি দেশি-বিদেশি ব্যাংকের এমডি ও সিইওর কাছে পাঠানো হয়েছে। এই তালিকায় শান্ত খানের নাম রয়েছে।


দুদকের চিঠিতে বলা হয়, শান্ত খানের বিরুদ্ধে অবৈধ ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status