ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
শিক্ষিকা মুনার মৃত্যু ঘিরে রহস্য, কারাগারে স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 September, 2022, 1:09 AM

শিক্ষিকা মুনার মৃত্যু ঘিরে রহস্য, কারাগারে স্বামী

শিক্ষিকা মুনার মৃত্যু ঘিরে রহস্য, কারাগারে স্বামী

গ্যাসের আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া কুমিল্লা মডেল কলেজের শিক্ষিকা তাহমিনা মুনার স্বামী সুমন সালাউদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার কুমিল্লার সিনিয়র বিচারিক ১ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মাজহারুল হক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এদিকে কলেজ প্রভাষক তাহমিনা মুনার মৃত্যু ঘিরে দিনদিন রহস্য ঘনীভূত হচ্ছে। গত রোববার প্রভাষক তাহমিনা মুনার মৃত্যুর পর তার স্বামী আবৃত্তি শিল্পী সালাউদ্দিন সুমনের ভূমিকা নিয়ে নিহতের পরিবার, ভাড়াটিয়া এলাকার প্রতিবেশী কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে সন্দেহ দেখা দেয়।


কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার ভাড়া বাড়িতে গত ৩১ আগস্ট মধ্যরাতে আগুনে দগ্ধ হন কুমিল্লা মডেল কলেজে প্রভাষক তাহমিনা। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুনার মৃত্যু হয়।


মৃত্যুর পর মুনার স্বামী সুমন বলেন, সেদিন রাত ১টায় চুলায় আগুন জ্বালাতে গিয়ে কেরোসিনের বোতল গায়ে পড়ে অগ্নিদগ্ধ হন মুনা। মুনার স্বজনদের দাবি, সুমন পরিকল্পিতভাবে মুনাকে হত্যা করেছে। আর এমন অভিযোগ এনে সুমনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন নিহত কলেজ প্রভাষক তাহমিনা মুনার ভগ্নিপতি মো. তরিকুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status