ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোর জেলার বিএনপির সংবাদ সম্মেলন
মোঃ জসিম উদ্দিন তুহিন. যশোর
প্রকাশ: Thursday, 1 September, 2022, 4:22 PM

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোর জেলার বিএনপির সংবাদ সম্মেলন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোর জেলার বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাঁচি মরি জনগণের জন্য গণতন্ত্রের আন্দোলন চলবে। দমন নিপীড়ন করে এ আন্দোলন ঠেকানো যাবে না। এবং রাতের অন্ধকারে নয় দিনের আলোতেই আ’লীগকে প্রতিহত করা হবে।নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে হামলাসহ বিএনপি নেতাদের বাড়ি ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


সোমবার বিকেল জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দমন পিরনের মধ্য দিয়ে জনগণের আন্দোলন থামানো যাবে না। সরকার প্রধান আন্দোলন কর্মসূচী প্রতিহত করা হবে না বললেও তার দলের নেতাকর্মীদের লেলিয়ে দিয়েছে। গত দশ দিনে সারাদেশে অসংখ্য হামলার ঘটনা ঘটেছে।


আহত হয়েছে শত শত নেতাকর্মী। আর এসব ঘটনায় মিথ্যা অভিযোগে তিন হাজার মামলা হয়েছে।জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে আমরা জানি, রাজপথ রক্তে রঞ্জিত হবে জেনেই আমরা মাঠে নেমেছি। জনগণের টাকায় যে আইন-শৃঙ্খলা বাহিনীর অস্ত্র গুলি কেনা হয় তাদেরকে হাতিয়ার বাহিনী হিসেবে গড়ে তুলেছে সরকার। কিন্তু ইতিহাস বলে বিপদ দেখলে এরা কখনো পিছনে থাকে না। এখন জনগণের ক্ষোভ বিস্ফোরিত হওয়ার অপেক্ষায়। ফলে সময় ঘনিয়ে এলে এ হাতিয়ার বাহিনীকে তারা পাশে পাবে না।


সংবাদ সম্মেলনের আগে কেন্দ্রীয় বিএনপির এ দুই নেতা হামলার শিকার খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবন ও জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন করেন।গত শুক্রবার রাতে যশোর বিএনপির শীর্ষ চার নেতার বাড়িতে হামলা চালায় ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা। এরপর রবিবার দুপুরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের গাড়ি, বাড়ি ও জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status