পুলিশ জনগনের সেবক এবং থানা হবে জনগনের সেবার কেন্দ্র বিন্দু দাবী করেন লালমনিরহাটে নবাগত জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।
সোমবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স কক্ষে এ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
মতবিনিময়কালে তিনি আরো বলেন, জেলায় মাদক ও চোরাচালান বন্ধে পুলিশের অবস্থান হবে জিরো টলারেন্স। তাছাড়া নারী নির্যাতন, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, কিশোর গ্যাংয়ের মত অন্য সব বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। আর এসব অপরাধ নিমূল করা প্রয়োজন। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা দরকার।
তিনি আরো বলেন, জেলা পুরো সীমান্তের মধ্যে ৫৪.৭৮ কিঃমিঃ অরক্ষিত সীমান্ত থাকায় থাকায় মাদকের সরবরাহ বেড়ে গেছে। আমি আশা করি এ জেলাকে মাদকের ভয়াল থাবা থেকে উত্তোরণ ঘটানো সম্ভব হবে। এছাড়াও ইভটিজিং, যানজট, সাইবার ক্রাইম, জঙ্গীবাদ পুলিশের যথাযথ ভূমিকা থাকবে। এছাড়াও মোটরসাইকেলের চালক ও পাশে থাকা সহ যাত্রীকেও হেলমেট পড়ার পরামর্শ দেন।
এদিকে জেলায় কর্মরত মধ্যে চ্যানেল-২৪ মিলন পাটোয়ারী, নিউজবাংলা-২৪ মোঃ শাহজাহান-সাজু, , চ্যানেল আই ও আমাদের সময়ের প্রতিনিধি মিজানুর রহমান মিজুসহ অনেকেই, বক্তব্য রাখেন।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলমসহ জেলায় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।