ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
মানিকগঞ্জে আরিফ হত্যা মামলার একমাত্র আসামী হৃদয়ের মৃত্যুদন্ড
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Thursday, 1 September, 2022, 4:21 PM

মানিকগঞ্জে আরিফ হত্যা মামলার একমাত্র আসামী হৃদয়ের মৃত্যুদন্ড

মানিকগঞ্জে আরিফ হত্যা মামলার একমাত্র আসামী হৃদয়ের মৃত্যুদন্ড

মানিকগঞ্জে আরিফ শিকদার কে হত্যা মামলায় আসামি হৃদয়কে মৃত্যুদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন বিজ্ঞ দায়রা জজ আদালত। সোমবার (২৯ আগস্ট) বেলা এগারটায় আসামির উপস্থিতিতে এ আদেশ দেন সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার।


দন্ড প্রাপ্ত আসামি দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের পুত্র। নিহত আরিফের বাড়ি একই উপজেলার বাঘুটিয়ার গ্রামের ফকির পাড়ায়।


মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ মে সকাল ৯ টায় সাটুরিয়া বেলতলা গ্রামের শ্যালো মেশিন ঘরে আরিফকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে ধান কাটার কাঁচি দিয়ে গলায় পোচ দিয়ে  হত্যা করে হৃদয়কে। এই সময় আশেপাশের লোক শব্দ পেয়ে  এগিয়ে এসে হৃদয় কে আটক করে পুলিশে সোপর্দ করে। তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান আদালতে হৃদয়কে অভিযুক্ত করে  চার্জশিট দাখিল করেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায়  বিজ্ঞ আদালত এ আদেশ দেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status