ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
লিটারে ৫ টাকা কমল জ্বালানি তেলের দাম, বেড়েছিল ৪৬
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 August, 2022, 9:35 PM

লিটারে ৫ টাকা কমল জ্বালানি তেলের দাম, বেড়েছিল ৪৬

লিটারে ৫ টাকা কমল জ্বালানি তেলের দাম, বেড়েছিল ৪৬

ডিজেল-পেট্রোল, কেরোসিন ও অকটেনের দাম লিটার প্রতি পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ রাতেই দাম কমানোর প্রজ্ঞাপন জারি করা হবে।


সোমবার (২৯ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ কথা জানায়।


সম্প্রতি দাম নিয়ন্ত্রণে সব ধরনের আগাম কর মওকুফ করার পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে জাতীয় রাজস্ব বোর্ড। রবিবার (২৮ আগস্ট) থেকে কার্যকর হওয়া এই আদেশ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।


এ অবস্থায় আজ দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, এর ফলে দাম কমবে কি না সেই সিদ্ধান্ত দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।


গত ৫ আগস্ট দিবাগত রাত ১২টার পর থেকে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়। প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিন ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা, অকটেন ৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ৮৬ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।


অর্থাৎ লিটার প্রতি ডিজেলের দাম বাড়ানো হয়েছিল ৬৬ টাকা, কেরোসিনের দাম বাড়ানো হয়েছিল ৩৪ টাকা, অকটেনের দাম বাড়ানো হয়েছিল ৪৬ টাকা এবং পেট্রোলের দাম বাড়ানো হয়েছিল ৪৪ টাকা।


অবশেষে ভ্যাট-ট্যাক্স কমানোর পর এবং বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে লিটার প্রতি গড়ে পাঁচ টাকা কমালো সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status