|
আত্মহত্যার চিরকুটে বাবাকে ‘রেপিস্ট’ দাবী করে বিশ্ববিদ্যালয় ছাত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() আত্মহত্যার চিরকুটে বাবাকে ‘রেপিস্ট’ দাবী করে বিশ্ববিদ্যালয় ছাত্রী শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন। নিহত শিক্ষার্থীর নাম সানজনা মোসাদ্দিকা (২১)। তিনি বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আত্মহত্যার আগে চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘অত্যাচারী ও রেপিস্ট’ উল্লেখ করেছেন বলে পুলিশ জানিয়েছে। দক্ষিণখান থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোসাম্মৎ রেজিয়া খাতুন জানান, ওই শিক্ষার্থীর রেখে যাওয়া চিরকুটে লেখা, 'আমার মৃত্যুর জন্য দায়ী আমার বাবা। একটা ঘরে পশুর সাথে থাকা যায়, কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী এবং রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা। ' দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘শনিবার দুপুরের দিকে কাপড় শুকানোর কথা বলে বাসার সিকিউরিটি গার্ডের কাছ থেকে চাবি নিয়ে ছাদে যান ওই শিক্ষর্থী। পরে ১০তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।’ স্থানীয়রা জানান, ওই ছাত্রী আজ দুপুর সাড়ে ১২টার দিকে ভবনটির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক মিঞা গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
