ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
মমতাজের স্বামীর ওপর আওয়ামী লীগের কর্মীদের হামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 August, 2022, 12:46 PM

মমতাজের স্বামীর ওপর আওয়ামী লীগের কর্মীদের হামলা

মমতাজের স্বামীর ওপর আওয়ামী লীগের কর্মীদের হামলা

মানিকগঞ্জ-২ আসনের (সিঙ্গাইর-হরিরামপুর) সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের স্বামী চিকিৎসক মঈন হাসানের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল ছয় যুবকের নামোল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন মঈন হাসান।


অভিযুক্ত যুবকেরা হলেন উপজেলার গাজিন্দা গ্রামের নয়ন মিয়া ও মোসলেম উদ্দিন, মধ্যধল্লা গ্রামের মো. রুবেল ও আশরাফ আলী, বাস্তা গ্রামের নাসির উদ্দিন ও জসিম উদ্দিন। তাঁরা স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার বিকেলে সিঙ্গাইর উপজেলার বিন্নাডাঙ্গী এলাকায় একটি বেসরকারি চক্ষু হাসপাতাল থেকে বের হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন মঈন হাসান। ক্লিনিক থেকে কিছুদূর যাওয়ার পর ওই যুবকেরা একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে তাঁর মাইক্রোবাসের গতি রোধ করেন।


এ সময় লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করেন ওই যুবকেরা। এতে আহত হন মঈন হাসান। এ সময় তাঁর গাড়িও ভাঙচুর করা হয়।


স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মমতাজ বেগমের সঙ্গে মঈন হাসানের দাম্পত্য কলহ চলছে। এর জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে মমতাজ বেগম দেশের বাইরে থাকায় এ ঘটনায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, হামলার ঘটনাটি নিন্দনীয়। এর সঙ্গে দলীয় কোনো নেতা-কর্মী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা বলেন, ঘটনার তিন দিন পর ভুক্তভোগী ব্যক্তি (মঈন হাসান) থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status