|
সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে দুই ভাইসহ ৩ বাংলাদেশি নিহত
সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন।
নতুন সময় ডেস্ক
|
|
সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে দুই ভাইসহ ৩ বাংলাদেশি নিহত নিহতরা হলেন- মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক, মো. পারভেজ, আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম। বিষয়টি নিশ্চিত করেছেন ঝলম দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মো. আশিকুর রহমান হিরণ। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাজার করার উদ্দেশে প্রাইভেটকার নিয়ে বের হন ফারুক। চালকের আসনে ফারুকের সঙ্গে তার ছোট ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিলেন। আল কাসিম শহরে পৌঁছানোর আগে রাস্তায় মোড় নেয়ার সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, আমরা ঘটনা শুনেছি। ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের আইনি সহায়তার জন্য যা প্রয়োজন তার সবই করব। কুমিল্লা জনশক্তি রফতানি অধিদফতরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনার জন্য ওই পরিবারগুলোকে সব রকমের সহযোগিতা দেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
