ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নিজেই চাকরি ছাড়লেন ডমিঙ্গো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 August, 2022, 12:21 PM

নিজেই চাকরি ছাড়লেন ডমিঙ্গো

নিজেই চাকরি ছাড়লেন ডমিঙ্গো

দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে অভিযোগের হাড়ি খুলেছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে বিসিবির নোটিশ দেয়ার আগেই চাকরি ছেড়ে দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।


বুধবার (২৪ আগস্ট) দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে মুঠোফোনে ডমিঙ্গো নিজেই চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টিতে কোনো দায়িত্বে রাখা হয়নি ডমিঙ্গোকে। টি-টোয়েন্টি থেকে একবারেই সরিয়ে দেয়া হয় তাকে। এরপর দেশে ফিরে যান তিনি। দেশে ফিরে পরিবারের সঙ্গে কথা বলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তার।


যদিও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বলা হচ্ছে, চুক্তি অনুযায়ী ডমিঙ্গো এখনও প্রধান কোচ এবং বুধবার পর্যন্ত ডমিঙ্গোর কাছ থেকে পদত্যাগপত্র পায়নি বলেও জানায় বিসিবি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status