ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ফার্মেসি কতক্ষণ খোলা থাকবে জানালেন মেয়র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 August, 2022, 1:11 PM

ফার্মেসি কতক্ষণ খোলা থাকবে জানালেন মেয়র

ফার্মেসি কতক্ষণ খোলা থাকবে জানালেন মেয়র

রাজধানীর অলিগলিতে ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত ও হাসপাতালের পাশে রাত ২টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। বুধবার (২৪ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


গত ২২ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কোন্ ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে ডিএসসিসি। প্রতিষ্ঠানের ধরনভেদে এ সময়সীমা নির্ধারণ করা হয়।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা উল্লেখ করে ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।


নির্দেশনা অনুযায়ী, ডিএসসিসির এখতিয়ারধীন এলাকায় ১ সেপ্টেম্বর সকাল থেকে সব দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা, চলচ্চিত্র প্রেক্ষাগৃহ, চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান ইত্যাদির সময়সূচি নির্ধারণ করে দেয়া হয়।


বিজ্ঞপ্তি অনুযায়ী, সব ধরনের দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ৮টায় বন্ধ হবে। রান্না করা হয় এমন রেস্তোরাঁ রাত ১০টায় এবং খাবার সরবরাহ করা হয় এমন রেস্তোরাঁ রাত ১১টায় বন্ধ হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status