ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা ঠুকলেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 August, 2022, 11:46 AM

মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা ঠুকলেন ট্রাম্প

মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা ঠুকলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাড়িতে তল্লাশির জেরে মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। মামলায় ট্রাম্পের বাড়ি থেকে জব্দ করা নথিপত্রের তদন্ত স্থগিতের আবেদন করা হয়েছে।


ডোনাল্ড ট্রাম্পের মামলার আবেদনটি করা হয়েছে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের এমন একজন বিচারকের আদালতে, যাকে ২০২০ সালে ট্রাম্প মনোনয়ন দিয়েছিলেন।


ফ্লোরিডার মার-এ-লাগোয় ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে ৮ অগাস্ট ১১ সেট গোপনীয় কাগজপত্র জব্দ করেছিল এফবিআই এজেন্টরা, যেগুলোর মধ্যে কিছু নথি ‘টিএস/এসসিআই’ বলে চিহ্নিত করা হয়। এর অর্থ হলো এসব দলিলপত্রে এমন সব তথ্য আছে যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য ‘নজিরবিহীন গুরুতর ক্ষতির’ কারণ হতে পারে।


ফ্লোরিডার মার-এ-লাগোয় ডোনাল্ড ট্রাম্পের বাড়ি।ফ্লোরিডার মার-এ-লাগোয় ডোনাল্ড ট্রাম্পের বাড়ি।


আদালতে দায়ের করা ওই মামলায় ট্রাম্পের আইনজীবীরা অনুরোধ করেছেন, সেসব নথিপত্র যাচাই করার সময় জেনো একজন নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া হয়।


রাষ্ট্রীয় নথিপত্র আইনমাফিক সংরক্ষণ না করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে।


সোমবার ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা আদালতে বলেছেন, একজন থার্ড পার্টি অ্যাটর্নি জেনো নিয়োগ দেওয়া হয়, যিনি যাচাই করে দেখবেন যে, এসব নথিপত্র নির্বাহী সুবিধার আওতায় পড়ে কি না। সেটা হলে বেশ কিছু যোগাযোগের রেকর্ড সাবেক প্রেসিডেন্টকে জনসমক্ষে প্রকাশ করতে হবে না।


মার্কিন বিচার বিভাগ একটি বিবৃতিতে বলেছেন, ট্রাম্পের মামলা সম্পর্কে কৌসুঁলিরা অবগত রয়েছেন। আদালতে এ বিষয়ে জবাব দেওয়া হবে। একটি ফেডারেল কোর্টে কারণ দেখানোর পরেই মার-এ-লাগোর বাড়িতে তল্লাশি করার পরোয়ানা জারি হয়েছিল। সূত্র: বিবিসি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status