|
মাইক্রোসফটের সঙ্গে ওয়ালটনের চুক্তি
নতুন সময় প্রতিবেদক
|
![]() মাইক্রোসফটের সঙ্গে ওয়ালটনের চুক্তি এই সমঝোতা স্মারকের আওতায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে সফটওয়্যার সহজলভ্য মূল্যে প্রদান করবে মাইক্রোসফট। এছাড়াও মাইক্রোসফটের আপডেটেড সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার সংক্রান্ত অত্যাধুনিক পণ্য সরবরাহ করবে। দেশের শিক্ষা খাতেও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাইক্রোসফট। গ্রাহক ওয়ালটন ল্যাপটপ এবং ডেস্কটপের মাধ্যমে মাইক্রোসফটের এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এই এমওইউ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোসফট সাউথইষ্ট এশিয়া নিউ মার্কেটস-এর জেনারেল ম্যানেজার ‘সুক হুঁ চেআ’। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী, মাইক্রোসফট সাউথইষ্ট এশিয়া নিউ মার্কেটস-এর কর্পোরেট সেলস ডিরেক্টর জায়েদ আলকাদি, মাইক্রোসফট-এর চিফ পার্টনার অফিসার এএনএইচ ফাম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুস সালামসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
