ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
পাকিস্তানি ব্যাংকে ঝাড়ুতে বেঁধে শোক দিবসের পতাকা উত্তোলন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 August, 2022, 1:51 PM

পাকিস্তানি ব্যাংকে ঝাড়ুতে বেঁধে শোক দিবসের পতাকা উত্তোলন

পাকিস্তানি ব্যাংকে ঝাড়ুতে বেঁধে শোক দিবসের পতাকা উত্তোলন

জাতীয় শোক দিবসে হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) সিলেট শাখায় জাতীয পতাকা উত্তোলনে ব্যবহার করা হয়েছে ঝাড়ুর লাঠি। গতকাল সোমবার শোক দিবসে তাদের এমন কর্মকাণ্ডে সিলেটজুড়ে সমালোচনার ঝড় বইছে। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাংক কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলা হয়েছে।


গতকাল দুপুরে সিলেট নগরের পূর্ব জিন্দাবাজার এলাকায় হাবিব ব্যাংকের সামনে দেখা গেছে, ঝাড়ুর লাঠিতে বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে রাখা হয়েছে। ব্যাংকের নিরাপত্তারক্ষীরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিলেটজুড়ে নিন্দার ঝড় বইলে ব্যাংক কর্তৃপক্ষ সেটি সরিয়ে নিয়ম মেনে পতাকা উত্তোলন করেন। পাকিস্তানের মালিকানাধীন ব্যাংকের এমন কাণ্ড ইচ্ছাকৃত কি না, তা খতিয়ে দেখারও দাবি জানান অনেকে।


এদিকে জাতীয় পতাকা অবমাননার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা। বিকেল সাড়ে ৩টার দিকে গোয়েন্দা সংস্থার একদল সদস্য হাবিব ব্যাংক পরিদর্শনে যান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন। এরপর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। পরে সেখানে জেলা প্রশাসনের একটি দল পরিদর্শনে যায়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা, তথ্য ও অভিযোগ শাখা, তথ্য প্রদানকারী কর্মকর্তা, এনজিও শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে আসা দলও ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পতাকা উত্তোলকারী নিরাপত্তকর্মী ও ব্যাংকের শাখা ব্যবস্থাপককে মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে যান।


হাবিব ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছুটিতে থাকায় এ বিষয়ে যোগাযোগ করা হয় হাবিব ব্যাংক সিলেট শাখার ক্যাশ ইনচার্জ বিদ্যুৎ কুমার দের সঙ্গে। তিনি বলেন, ‘মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এখানে যে গার্ড উনি মুরব্বি। না বুঝে কাজটি করে ফেলেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status