ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
মাদকাসক্তির প্রমাণ, আনারকলির বিরুদ্ধে মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 August, 2022, 1:44 PM

মাদকাসক্তির প্রমাণ, আনারকলির বিরুদ্ধে মামলা

মাদকাসক্তির প্রমাণ, আনারকলির বিরুদ্ধে মামলা

জাকার্তা থেকে প্রত্যাহার বাংলাদেশি কূটনীতিক কাজী আনারকলির বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অনুবিভাগ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এরই পরিপ্রেক্ষিতে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পাশাপাশি তার বিরূদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এর আগে তার বহিঃবাংলাদেশ ছুটি বাতিল করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কাজী আনারকলি ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত ছিলেন। ওই দেশটির মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তার বাসায় মাদক পাওয়ার পর প্রায় ২৪ ঘণ্টা তাকে ‘ডিটেনশন সেন্টারে’ আটক রাখা হয়েছিল। অভিযোগ উঠেছে তার বাসায় নাইজেরিয়ার এক ব্যক্তি থাকতেন। তিনিও মাদকাসক্ত।  


এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় কাজী আনারকলিকে প্রত্যাহার করে ঢাকায় ফিরিয়ে আনে ও প্রাথমিক তদন্ত শুরু করে। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status