ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
বাগমারায় পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 August, 2022, 8:06 PM

বাগমারায় পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার

বাগমারায় পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার

বাগমারায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সহ ২ এবং অন্য মামলায় পরোয়ানাভুক্ত আরেক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন আতিকুর রহমান টুটুল। সে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের। তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের গ্রেপ্তার হয়েছেন কছিমুদ্দিন। তিনি বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের মৃত ফছির উদ্দিনের ছেলে। তার নিকট থেকেও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

সেই সাথে অন্য মামলায় পরোয়ানাভুক্ত আসামী মিম আক্তারকে গ্রেপ্তার করা হয়। সে শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের হাসেন আলীর স্ত্রী। শনিবার রাতে এবং সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status